NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১০:১৫ এএম

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নানা চড়াই-উৎড়াই আর বিতর্ক পেরিয়ে ফাইনালের মঞ্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালের আগেও আরেক আলোচনা, পরিবর্তন হলো ম্যাচ শুরুর সময়।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালটি মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা সাতটায়। সেটি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ফাইনাল। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।

 

বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। বরিশালের নেতৃত্বে আছেন তামিম ইকবাল আর চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।