NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফির থিম সং প্রকাশ, গাইলেন আতিফ আসলাম


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৪ এএম

চ্যাম্পিয়নস ট্রফির থিম সং প্রকাশ, গাইলেন আতিফ আসলাম

চ্যাম্পিয়নস ট্রফির দামামা বাজতে আর ১২ দিন বাকি। তাতে ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। সারা বিশ্বে টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা এখনো তেমন শুরু না হলেও পাকিস্তানে শুরু হয়েছে।

সেই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল থিম সং প্রকাশ করে। এবারের টুর্নামেন্টের থিম সংয়ের টাইটেল ‘জিতো বাজি খেল কে’। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে উঠে এসেছে দেশটির ঐতিহ্য আর সংস্কৃতি।

 

আতিফ আসলামের মতো থিম সংয়ের প্রযোজক ও গীতিকারও পাকিস্তানি। আব্দুল্লাহ সিদ্দিকীর প্রযোজনায় গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। থিম সংয়ের অংশ হতে পেরে খুশি গায়ক আতিফ আসিলাম। তিনি বলেছেন, ‘আমার খুবই পছন্দের খেলা ক্রিকেট এবং ছোটবেলায় ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখছিলাম।

খেলাটির প্রতি তীব্র আবেগের কারণে চ্যাম্পিয়নস ট্রফির অংশ হতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।’

 

টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও তাদের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পরে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি। টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর ৯ মার্চ ফাইনাল হবে।

বাংলাদেশের অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।