NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ পিএম

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে পাকিস্তান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিকরা। এই ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।

শনিবার লাহোরে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

 

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালো ছিল না। তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১।

শেষ ছয় ওভারে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব সেঞ্চুরিয়ান ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি আর আবরার আহমেদ নেন ২টি উইকেট।

 

৩৩১ রানের জবাব দিতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। বাবর আজম ধীরে-সুস্থে আর ফখর জামান মেরে খেলছিলেন। ৫২ রানের জুটি করে আউট হন বাবর (২৩ বলে ১০)। এরপর কামরান গুলামের সঙ্গে আরও একটি অর্ধশত (৫১) রানের জুটি করেন ফখর।

৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান গুলাম। এরপর দ্রুত আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (১০ বলে ৩)। ফখরের ইনিংস থামেন ৬৯ বলে ৮৪ রানে। বাঁহাতি এই ব্যাটারের ৭ চারের সঙ্গে ৪ ছক্কা পাকিস্তানের কোনো কাজে আসেনি।

পঞ্চম উইকেটে তাইয়ুব তাহিরকে নিয়ে ৫৩ রানের জুটি করেন সালমান আলী আগা। ৫১ বলে ৪০ রান করেন আগা। তাহির ২৯ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। নিচের দিকে আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ড ইনিংসের সময় চোটে পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি হারিস রউফ।

 

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। ২ উইকেট নেন মিচেল ব্রাসওয়েল।