NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সন্ধ্যা থেকে শুরু ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৪ পিএম

সন্ধ্যা থেকে শুরু ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দ্রুত আইন-শৃঙ্খলা উন্নতি হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেসসচিব বলেন, আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে।

এর ফলে খুব দ্রুত আইন-শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি।

 

শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি।

 

তিনি বলেন, ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।