NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রকাশ্যে এলো সিয়াম-দীঘির রোমান্স


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৫, ০১:২২ এএম

প্রকাশ্যে এলো সিয়াম-দীঘির রোমান্স

চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‌‘জংলি’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তি দেওয়া সামনে রেখে চলছে প্রচার। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান ‘জনম জনম’।

রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির অনস্ক্রিন রসায়ন। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার, আর লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

 

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

 

এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।