NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

একদিনে ৪ লাখের বেশি যাত্রী নিয়ে মেট্রোরেলের নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৩ পিএম

একদিনে ৪ লাখের বেশি যাত্রী নিয়ে মেট্রোরেলের নতুন রেকর্ড

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহণ করেছে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের এর ফেসবুক পেজ থেকে জানানো হয়, এ দিন মেট্রোরেলে মোট চার লাখ তিন হাজার ১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছেন।

এতে বলা হয়, ডিএমটিসিএল পরিবার এই অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে এবং যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ এ সেবা গ্রহণ করছে।