NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে ২৭ এপ্রিল কুলাউড়া এসোসিয়েশনের নির্বাচন: যৌথসভায় সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৫:৪৫ পিএম

নিউইয়র্কে ২৭ এপ্রিল কুলাউড়া এসোসিয়েশনের নির্বাচন: যৌথসভায় সিদ্ধান্ত

আগামী ২৭ এপ্রিল নিউইয়র্কে কুলাউড়াবাসীর সংগঠন ‘‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক’’ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারী রোববার সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশনের সমন্বয়ে এক যৌথসভা ৯ ফেব্রুয়ারী এস্টোরিয়াস্থ একটি ৩৬ এভিনিউয়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্তনুযায়ী এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনের তারিখ চলতি বছরের ২৭ এপ্রিল রোববার নির্ধারন করা হয়। এছাড়া পবিত্র মাহে রামাদ্বানে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সংগঠনের সভাপতি শাহ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন, ইফতার ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যৌথসভায় আলোচনা করেন উপদেষ্টা মো: আব্দুল জলিল, উপদেস্টা মোঃ নজরুল ইসলাম , উপদেষ্টা মোঃ এ এম চৌধুরী শফি উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ (সোহাগ), উপদেষ্টা ও নির্বাচন কমিশন সদস্য মোঃ তজমুল আলী, নির্বাচন কমিশন সদস্য মোঃ মুকিত চৌধুরী, নির্বাচন কমিশন সদস্য মো: আব্দুল মুক্তাদির চৌধুরী, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল, প্রচার সম্পাদক এনামুল ইসলাম খান ও কার্যকরি পরিষদ সদস্য মঈনুর রহমান সুয়েব। সভাপতি শাহ আলাউদ্দিন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ) এর কাছে নতুন হালনাগাদ ভোটার তালিকা হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।