NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

হঠাৎ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৫ পিএম

হঠাৎ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। হঠাৎ কেন কী কারণে ফারুকের এই বৈঠক, তা নিয়ে শেরে বাংলার আশপাশে গুঞ্জন-আলোচনা।

তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। তবে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য অনানুষ্ঠানিক এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে বলে শোনা গেছে।

 

বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক আর লিটন দাস।

সাকিব আল হাসান দেশে নেই। মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটাই অনুমেয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তারা আমন্ত্রণ পাননি। সাকিব-মাশরাফি-দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন।

 

জানা গেছে, মিটিংয়ে উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক আর লিটন দাস।