NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন বাংলাদেশী প্রবাসীদের


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ এএম

নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন বাংলাদেশী প্রবাসীদের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক ব্যক্তি-সংগঠনের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস উৎযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। ৯ ফেব্রুয়ারি কুইন্সের উডসাইডে সংস্কৃতিকর্মী এজাজুল ইসলাম নাইমের তত্বাবধানে এবং মাহিম আক্তার আখি, প্রিন্স মাহমুদ ও নুসরাত আয়েশা যৌথ আয়োজনে ও রাবু বিল্লাহর সঞ্চালনায় প্রবাসীরা মেতেছিলেন আনন্দোৎসবে। এ আয়োজনে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, নুরুল আজিম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যামাইকার একটি চাইনিজ রেস্টুরেন্টে বিশ্ব ভালবাস দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংস্কৃতিকর্মী কানিজ ফাতেমা শাওন ও সঙ্গীতশিল্পী শম্পা জামানের সঞ্চালনায় প্রবাসীরা মেতেছিলেন গান-গল্প ও ঘরোয়া খেলায়। ব্যবসায়ী নুরুল আফসার সেন্টু ও রফিকুল ইসলাম পাটোয়ারী ঘরোয়া খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

রোববার (১৩ ফেব্রিয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান করেছে পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার। ‘মাটি ব্র্যান্ড’-এর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে গান করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী। বিশ্ব ভালোবাসা দিবসের এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী।