NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্থগিত ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ কনসার্ট


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫২ এএম

স্থগিত ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ কনসার্ট

আগামীকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে (পুরনো বাণিজ্য মেলা মাঠ) ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামে এক কনসার্ট অনুষ্ঠিত হবার কথা থাকলেও একদিন আগে হঠাৎ করেই সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে এর আয়োজকরা। 

তবে একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়ে কনসার্টের দায়িত্বশীল কেউ কথা বলেননি।  আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, নিরাপত্তা ইস্যুতে এটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত এ কনসার্টটির প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। এখানে আরও পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট। ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।

আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’