NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিনেপ্লেক্সে চলছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘মাই হিরো একাডেমিয়া’


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৬ এএম

সিনেপ্লেক্সে চলছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘মাই হিরো একাডেমিয়া’

গত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি।। চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল তাই এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’র দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের। ইতিমধ্যে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।

এবার ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকও। দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সেও। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে এই ছবিটি।

 

একইদিন আরও একটি ছবি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় ‘মাই হিরো একাডেমিয়া’ সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।

২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন।

 

অন্যদিকে ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম। এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।