NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড

মাত্র চারদিন আগে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। ২০০৪ সালে নিউজিল্যান্ড ব্যাটার নাথান অ্যাসলের করা অপরাজিত ১৪৫ রানের রেকর্ড ভেঙে ডাকেট করেছিলেন ১৬৫ রান। যদিও ইনিংসটি কাজে লাগেনি ইংলিশ ব্যাটারের। অস্ট্রেলিয়া তাদের ৩৫২ রানের বিশাল স্কোরকেও টপকে গিয়েছিলো।

বেন ডাকেটের রেকর্ডটি টিকলো মাত্র চারদিন। এবার তাকে পেছনে ফেলে দিলেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। সেই ইংল্যান্ডের বিপক্ষেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের ওপেনার ইবরাহিম খেললেন ১৭৭ রানের ঝকঝকে এক ইনিংস।

 

যে ইনিংস দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস রচনা করলেন তিনি। এটাই এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৪৬ বল মোকাবেলা করে ১৭৭ রান করে আউট হন ইবরাহিম।

শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আফগানিস্তানের হয়েও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইবরাহিম জাদরান। ২০২২ সালের নভেম্বরে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন ইবরাহিম জাদরানই।

 

এতদিন এটাই ছিল আফগান ক্রিকেটে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এবার নিজের গড়া রেকর্ডই ভাঙলেন ইবরাহিম।