NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চুক্তিতে নাম নেই দীর্ঘদিন বাইরে থাকা সাকিব আল হাসানের।

মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসরে যাওয়ায় এক গ্রেড নিচে নেমে গেছেন। চুক্তিতে 'এ' গ্রেডে থাকলেও এখন থেকে মুশফিক বিবেচ্য হবেন 'বি' গ্রেডের ক্রিকেটার হিসেবে।

 

কেন্দ্রীয় চুক্তিতে ২২ জন ক্রিকেটারকে ৫টি সেলারি গ্রেডে ভাগ করা হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ+' ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ।

 

কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে
এ+: তাসকিন আহমেদ।
: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম ('বি' ক্যাটাগরিতে নেমেছেন)।
বি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি : সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
ডি : নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।