NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়

গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সেরা ছয়ে থাকতে পারেনি বাংলাদেশ। যে কারণে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

আজ শুক্রবার সেই বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি। এ পর্বে অংশগ্রহণ করবে ৬টি দল। এর মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলছে নারী চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়।

 

৯ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ১৫ ম্যাচের এ বাছাইপর্বের সবগুলো খেলাই হবে পাকিস্তানের লাহোরের দুটি স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড।

 

বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিপক্ষে। নিগার সুলতানাদের বাকি ম্যাচগুলো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১৩, ১৫, ১৭ ও ১৯ এপ্রিল।

দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচ বেলা আড়াইটায়। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। রবিন লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল যাবে টুর্নামেন্টের মূল পর্বে।

 

উল্লেখ্য, বিশ্বকাপের মূল পর্বে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে।