NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

আবারও হার দিয়ে শুরু মুম্বাইয়ের, সহজে জিতলো চেন্নাই

সর্বশেষ আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে, ১০ নম্বরে, থেকে আইপিএল শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বেদনাতুর সেই স্মৃতি ভুলে নতুন আসরে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে চেন্নাই এসেছিলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা। কিন্তু ২০২৫ আসরের নিজেদের প্রথম ম্যাচে ভক্তদের হতাশই করেছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরে গেছেন রোহিতরা।

২০১২ সালের পর থেকেই হার দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই। এবারও তার ব্যতিক্রম হলো না।

 

আজ রোববার চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। জবাব দিতে নেমে রাচিন রাবিন্দ্রা ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ৫ বল আগেই জয় পায় চেন্নাই।

হারের দিনে এক রেকর্ড করেছে মুম্বাই। আইপিএলে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করেছে দলটি। চিপকের স্লো উইকেটে কম রানের পুঁজিতে চেন্নাইকে আটকাতে ১৪ ওভার স্পিন বল করেছে সূর্যকুমারের দল।

 

স্বদেশি মিচেল স্যান্টনারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ব্যাটার রাবিন্দ্রা। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। গায়কোয়াড় করেন ২৬ বলে ৫৩ রান।

এর আগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক সূর্যকুমার ২৬ বলে ২৯, দিপক চাহার খেলেন দ্রুত গতির ১৫ বলে ২৮ রানের ইনিংস। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।

 

চেন্নাইয়ের হয়ে ১৪ রানে ৪ উইকেট শিকার করেন আফগান রিস্টস্পিনার নুর আহমদ। ৩ উইকেট পান পেসার খালিল আহমেদ। মুম্বাইয়ের ভিনেশ পাথুর ৩ উইকেট দখলে নেন।