NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো ইংলিশরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো ইংলিশরা

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের নবযাত্রা শুরু হয়েছিলো আগের ম্যাচেই, আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে। এবার দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো ইংলিশরা। লাটভিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

‘কে’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আলবেনিয়া ও লাটভিয়া। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দলই ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

 

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করার স্বাদ পেলেন রিস জাইমস এবং এবেরেচি এজে। চেলসির রাইটব্যাক ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবল শুরু করেছিলেন ২০২২ সালে।

ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ম্যাচের ৩৮তম মিনিটে লাটভিয়ার গোলের তালা খোলেন রিস জাইমস। দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে বলটি তিনি জড়িয়ে দেন লাটভিয়ার জালে।

 

শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে যখন একটা সময় গোল পেতে খুব কষ্ট হচ্ছিলো তখন হ্যারি কেইন যেমন গোল করেছিলেন, এই ম্যাচেও একইভাবে গোল পেলেন ইংলশ অধিনায়ক। ৬৮তম মিনিটে ডেকলান রাইসের পাস থেকে পাওয়া বলে দারুণ এক শটে দলের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন।

 

ম্যাচের ৬১তম মিনিটে জ্যারড বউয়েনের পরিবর্তে মাঠে নামেন এবেরেচি। মাঠে নামার ১৬ মিনিটের মাথায় গোল করলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে তৃতীয় গোল করেন এই তরুণ ফুটবলার।