NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্রেমিকের সঙ্গে পালানোর পর মেয়েকে হত্যা করলেন বাবা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

প্রেমিকের সঙ্গে পালানোর পর মেয়েকে হত্যা করলেন বাবা

এক তরুণীকে খুন করার অভিযোগ উঠলো তার বাবার বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি ‘সম্মানরক্ষার্থে’ হত্যা (অনার কিলিং)। ঘটনাটি ভারতের বিহারের সমস্তিপুরের। বুধবার (৯ এপ্রিল) বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম সাক্ষী। গত ৭ এপ্রিল তাকে খুন করে বাড়ির মধ্যেই একটি অব্যবহৃত বাথরুমে মরদেহ ঢুকিয়ে তালাবন্ধ করে রাখা হয়।

 

পুলিশ জানতে পেরেছে, অন্য জাতের এক যুবকের সঙ্গে প্রেম ছিল সাক্ষীর। পাশের গ্রামেই থাকেন তিনি। সেই যুবকের সঙ্গে গত ৪ মার্চ পালিয়ে গিয়েছিলেন সাক্ষী। তারা দু’জনে একসঙ্গে কলেজেও পড়তেন।

সাক্ষীর মামা বিপিন কুমার জানিয়েছেন, দিল্লি পালিয়ে গিয়েছিলেন তারা। পরে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়।

 

এই ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।