NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

আইনি লড়াই শেষে চূড়ান্ত বিচ্ছেদ শ্রাবন্তী-রোশানের

অনেকটা নিঃশব্দেই বিচ্ছিন্ন হয়ে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি  ও রোশান সিং। গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিল।

ভারতীয় গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশান নিজে। বলেছেন, ‘সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে।

৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।’

 

দীর্ঘ দিন ধরে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল এই দম্পতির। এরপর সেপ্টেম্বরে তারা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। খবর, শুধু বাকি ছিল উভয়ের স্বাক্ষর।

আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিল। তত দিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। 

 

আইনি বিচ্ছেদের পরেই রোশান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি বদলে ফেলেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন।

তখনই গুঞ্জন ওঠে, তা হলে কি শ্রাবন্তীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েই গেল?

 

বিয়ে প্রসঙ্গে রোশান জানিয়েছেন, সবে মাত্র এক বন্ধন থেকে মুক্তি পেলেন। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নেবেন। তার পর হয়তো চলতি বছরেই অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করবেন।