NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, একটি শিল্প গোষ্ঠীর কর্তৃক কীভাবে কয়েকটা ব্যাংকের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে না হয় সেজন্য করপোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

তিনি বলেন, আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্য এক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে, বাংলাদেশ ব্যাংকের কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে- এ ব্যাপারে আগে আইনের স্পষ্টতা ছিল না। এখন সেগুলো স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।