NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির গুলিতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চার।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানিয়েছেন, নিহতরা ছাত্র না হলেও বন্দুকধারী এফএসইউ-র ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীসহ পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবারই গুলির আঘাত রয়েছে।

 

২০২৪-এর জরিপ অনুযায়ী এফএসইউ-তে প্রায় ৪৪ হাজার শিক্ষার্থী পড়তে আসে। এই ঘটনার পরে কর্তৃপক্ষ এদিনের ক্লাস ও অন্যান্য অনুষ্ঠান মুলতুবি করে দিয়েছে।

পুলিশ জানিয়েছে ১৮ বছর বয়সী এই হামলাকারী স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে। এই শেরিফ ১৮ বছর ধরে কর্মরত। তারই বন্দুক নিয়ে গুলি চালানো হয়েছে।

 

শেরিফ ওয়াল্ট ম্যাকনিল সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত তার একটি বন্দুক তার ছেলের নাগালের মধ্যেই ছিল। এই বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি।

দুপুরে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ শুটার অ্যালার্ট জারি করার পর থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরিসেবা প্রস্তুত ছিল।

ওয়ায়েন নামের এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিকদের জানান, প্রথম গুলির আওয়াজ শোনার পরেই সবাই পালাতে শুরু করে। এক মিনিট পর আরও আট থেকে দশটি গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়।