NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।

২০২৫-২০২৮ মেয়াদের এ নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু।

 

 

শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।


 

এর আগে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২১টি পদে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী। এ ছাড়া আপিল বোর্ডে আছেন প্রবীণ অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

 

জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলেছে।

সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা।

সহসভাপতি ছিলেন প্রার্থী ছয়জন। তারা হলেন আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন। আর সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

 

উল্লেখ্য, বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তবে তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নেননি।