NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি নতুন ট্রাস্টিবোর্ড গঠন করলো। এই বোর্ড সংগঠনের সকল অনিয়ম ও অসংগতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে।। যেকোন জটিলতা তৈরি হলে কার্যকরি কমিটিকে পরামর্শ দেবে। ১২ সদস্যের এই কমিটির ট্রাস্টিরা হলেন শাহ নেওয়াজ, কাজী আজম, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার,ফখরুল ইসলাম দেলোয়ার, আকতার হোসেন, আতরাউল আলম. জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব , আজিমুর রহমান বোরহান, ডাঃ ইনামুল হক ও নাঈম টুটুল।

 

বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গত ২০ এপ্রিল এ ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। গেল বছর সেলিম ও আলী প্যানেল ১৮ হাজার প্রবাসী বাংলাদেশিদের ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন কমিটিই এই ট্রাস্টিবোর্ড গঠন করলো। সহসাই ট্রাস্টিবোর্ডের সদস্যরা বৈঠকে বসে বোর্ডের চেযারম্যান নির্বাচিত করবেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।