NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মুম্বাইর উপ-হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৭ এএম

মুম্বাইর উপ-হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন
মুম্বাইর বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ উদ্দেশ্যে স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করনের মাধ্যমে দিবসটি উদ্যাপন শুরু করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য, তাঁদের পরিবারবর্গ, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সদস্যবৃন্দ, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।