NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্যারিসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জাতীয় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ এএম

প্যারিসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথম পর্বে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উপদেষ্টা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মির্ধা, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু ও বীর মুক্তিযোদ্ধা মনুরুল হক মনুর সহধর্মিণী নুরজাহান বেগম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ও ASCIBF-ফ্রেঞ্চ বাংলা স্কুলের পরিচালক ফাতেমা খাতুন, দেব দুলাল চৌধুরী ও তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য সুমা দাস, জয়নুল আবেদীন, অভিজিৎ ঘোষ মুকুল, বেদের খান, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ সাহেদ, নাজমুল হক শিমু ও মোহাম্মদ রাশেদুল হাসান, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ অরুন্দ বড়ুয়া, প্রচার সম্পাদক মিঠু নন্দী ও আকাশ বড়ুয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন হক, মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুন নাহার নিপা, সাংস্কৃতিক ও শিশু বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান ও আমেনা খাতুন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাহেদ বিন সুলতান, সদস্য সাথী রানী মজুমদার, এস এম মোহন আহমেদ, সাগর দেব, নাজমুল সরদারসহ অনেকে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল আজাদী। গীতা পাঠ করেন কৃষ্ণ বাগচী ও ত্রিপিটক পাঠ করেন আকাশ বড়ুয়া। দ্বিতীয় পর্বে স্কুলের ছাত্র পার্থিব রাজের পরিচালনায় বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করেন নৈতিক রায়, রাধিকা রায়, আরশি চৌধুরী, শ্রেষ্ঠা নন্দী, আনুস্কা ঘোষ, পার্থিব রাজ, দেবজিৎ নাথ, শ্রেষ্ঠা বনিক, স্নেহা বনিক, অদৃশা দেবনাথ, মীরা আবদুল্লাহ, মাহিয়া রহমান ও আরিবা রহমান।