NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডি ব্রুইনার গোলে তিনে উঠলো ম্যানচেস্টার সিটি


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১০:০৫ এএম

ডি ব্রুইনার গোলে তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

আর মাত্র কয়েকটা ম্যাচ। এরপরই ম্যানচেস্টার সিটিতে অতীত হয়ে যাবেন কেভিন ডি ব্রুইনা। তবে বিদায় বেলায়ও নিজেকে নিংড়ে দেয়ার শেষ চেষ্টাটুকু করছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তার দেয়া একমাত্র গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

ডি ব্রুইনার গোলে পাওয়া এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে উঠে আসলো ম্যানসিটি। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৪। ৩৪ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৬২।

 

 

 

আর্সেনালের কাছ থেকে ৩ পয়েন্ট পিছিয়ে এখন সিটি। গানারদের পয়েন্ট ৬৭। যদিও এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিভারপুল।