NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে ২ মে শুক্রবার সকালে ওয়াইমিং কাউন্টির ওয়ারস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ দেওয়ান সানি (২৯) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানি বাফেলোর হ্যাজেলউড এলাকায় বসবাস করতেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান।
জানা গেছে, স্টেট রুট ২০এ-এর অরেঞ্জভিল ও ওয়ারস টাউনশিপ সীমান্তে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সি সার্ভিস ও ওয়ারস পুলিশ প্রথম ঘটনাস্থলে পৌঁছায়।


দুর্ঘটনায় অপর গাড়ির চালকও গুরুতর আহত হন এবং পরে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি সানির গাড়িকে ধাক্কা দেয়, সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। ওয়াইমিং কাউন্টি শেরিফের অফিস ঘটনার তদন্ত করছে।