NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার ভারতে সফর করবেন। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কয়েকদিন আগেই তিনি পাকিস্তানে সফর করেছেন। সেখানে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে।

ভারত-শাসিত কাশ্মীরে হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরান।

 

গত সপ্তাহে আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে আলাপ করেন। সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরানের সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

পরবর্তীতে সোমবার ইসলামাবাদে সরকারি সফরে যাওয়ার পর এই কূটনীতিক বলেন, ইরান সংঘাত নিরসনে তার প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত।

 

ভারত এবং ইরানের মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি তেহরানের চিরপ্রতিদ্বন্দ্বী ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে।

গত বছর নয়াদিল্লি এবং তেহরান দীর্ঘস্থায়ী চাবাহার বন্দর প্রকল্পের উন্নয়ন ও সরঞ্জামাদি সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর ওয়াশিংটন সতর্ক করেছে যে, এই প্রকল্পে কাজ করা ভারতীয় সংস্থাগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। তবে দুদেশের মধ্যে এখনও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। 

এদিকে গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাঘচিই হবেন ভারত ও পাকিস্তান উভয় দেশে সফরকারী প্রথম শীর্ষ বিদেশি কূটনীতিক। ভারত হামলাকারী বন্দুকধারীদের মদত দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে।

 

 

 

 

অপরদিকে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে গত কয়েকদিনে নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।