NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টাকে দিলেন সিএজি


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টাকে দিলেন সিএজি

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম।

শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেন।

 

প্রধান উপদেষ্টার উপ-সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) হলেন বাংলাদেশের সর্বোচ্চ অডিট কর্তৃপক্ষ, যিনি সরকারি ব্যয় ও হিসাবের নিরীক্ষার দায়িত্বে থাকেন। তিনি একটি সাংবিধানিক পদে নিযুক্ত হন এবং তার কাজের প্রধান লক্ষ্য হলো সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।