NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সব দিক পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি।

রোববার (১১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এসব তথ্য জানিয়েছেন।

গত ৭ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদ। এরপরই তার দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও প্রশ্ন ওঠে। এ ঘটনায় এরই মধ্যে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।

তদন্তকালে কমিটি যে বিষয়গুলো পর্যালোচনা করবে
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শাহজালাল বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব পালনে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করবে তদন্ত কমিটি।

 

তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটির দেওয়া নির্দেশনাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে।

কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।