NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৫, ০৮:০৫ এএম

জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবিলম্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, চলমান রক্তক্ষয় বন্ধ করতে জেলেনস্কির উচিত বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের ইস্তাম্বুলে পুতিনের সঙ্গে আলোচনায় সম্মত হওয়া।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতির চুক্তি চান না, বরং তিনি তুরস্কে সরাসরি আলোচনায় বসতে চান। ইউক্রেনের উচিত এখনই তা মেনে নেওয়া।

 

তিনি ইউক্রেনকে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়ে আরও বলেন, আমি এখন সন্দেহ করছি, ইউক্রেন আদৌ চুক্তি করতে চায় কি না। পুতিন এখন বিশ্বযুদ্ধে বিজয়ের উদযাপন নিয়ে ব্যস্ত, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র না থাকলে জয় সম্ভব ছিল না। এখনই বৈঠকে বসুন!

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেন, যে কোনো আলোচনা শুরুর আগে রাশিয়াকে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে হবে।

 

এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, বৈঠকের মাধ্যমে অন্তত বোঝা যাবে চুক্তির সুযোগ আছে কি না। যদি না-ও থাকে, তাহলে ইউরোপীয় নেতারা ও যুক্তরাষ্ট্র বুঝতে পারবেন যুদ্ধটি ঠিক কোন পরিস্থিতিতে আছে ও ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।