NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া বিশ্বের দখলদার দেশটির সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ মে) রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে এই তথ্য জানান সানচেজ। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি। তবে এটিই তার সবচেয়ে কঠোর পদক্ষেট ও সরাসরি বক্তব্য।

 

স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাতালান পার্লামেন্ট সদস্য রুফিয়ান অভিযোগ করেছিলেন, গাজা যুদ্ধের মধ্যেও স্পেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

 

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, জনাব রুফিয়ান। সেটি হলো, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, একেবারেই না।

তিনি আরও বলেন, আমি মনে করি, অন্যদিন আমি এই মঞ্চ থেকেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, যখন কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছিল।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল সানচেজের পক্ষ থেকে প্রকাশ্যে প্রথমবার ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা। যদিও তার বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ এই শব্দটি বহুবার ব্যবহার করেছে।

 

সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ বহুবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তাছাড়া স্পেন-ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের আহ্বানও জানিয়েছেন তিনি।