NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।

রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, দেখুন, পুতিন আর আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।

 

তিনি বলেন, আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি (পুতিন) যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসঙ্গে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।

এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই গতকাল রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে।

 

ইউক্রেনের বিমানবাহিনী অভিযোগ করেছে, রাশিয়া তাদের দিকে ১১০টি ড্রোন পাঠিয়েছে যার মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে।

সূত্র: বিবিসি