NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ আবারও পর্দায় ফিরছে। টানা সাত বছরের বিরতির পর শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া। চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে সেরা হন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন।

 

২০১০ পর্যন্ত নিয়মিত প্রচারিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১8 সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।

নতুন মৌসুমে ফরম্যাটে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

 

লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলাকে।

 

 

 

সংবাদিক সম্মেলনের মাধ্যমে শিগগিরই আয়োজনের বিস্তারিত ঘোষণা করবেন আয়োজকেরা।