NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হচ্ছে আজ।

 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সর্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।

 

আধুনিক সমাজে প্রযুক্তির বিশাল ভূমিকা এবং ডিজিটাল রূপান্তরের সুযোগ-সুবিধাকে সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল রূপান্তরে লিঙ্গ সমতা’ (জেন্ডার ইক্যুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন)।

 

 

 

দিবসটির সূচনা ১৮৬৫ সালের ১৭ মে। যখন প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’।