NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হলো ডিএসসিসির প্রশাসককে


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হলো ডিএসসিসির প্রশাসককে

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (১৮) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহজাহান মিয়াকে পূর্বের অতিরিক্ত দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বের বিষয় উল্লেখ করা হয়।

 

ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‌‘দায়িত্ব পেয়েছি, এবার কাজ শুরু করব। দায়িত্ব পেলে তো অবহেলা করার সুযোগ নেই। সেই দায়িত্ব যেখানেই হোক।’