NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হাতির আক্রমণের কবলে সজল-বুবলী, আতংক নিয়েই চলছে শুটিং


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

হাতির আক্রমণের কবলে সজল-বুবলী, আতংক নিয়েই চলছে শুটিং

ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে গত নয়দিন ধরে চলছে শবনম বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এতে বুবলীর বিপরীতে আছেন আব্দুন নূর সজল। ছবির শুটিং চলছে পুরোদমে। তবে সেখান থেকে এলো আতংকের খবর। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েছে তাদের সিনেমাটির টিম।

এই তথ্য জানিয়েছেন অভিনেতা সজল। তিনি জানান, গতকাল তাদের সেটে এক দল বন্য হাতি আক্রমণ করেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

অভিনেতা বলেন, ‘শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্য হাতি আক্রমণ করে। বিষয়টি ভীষণ ঝুঁকিপূর্ণ। শুনেছি এর আগে হাতির আক্রমণে কয়েকজন মারাও গেছে এখানে। খুব ভয় লাগছে আসলে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সেটে গতকাল মঙ্গলবার প্রায় ৮/৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়েছিলাম। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুটিং এখনো চলছে। তবে সারাক্ষণ আতংকে থাকতে হচ্ছে।’

 

 

 

অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এই সিনেমার মধ্য দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সজল।