NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা

দুই দশক আগে জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিচারণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫ এ মূল বক্তার বক্তব্যকালে তিনি এ স্মৃতিচারণ করেন।

 

বক্তব্যের শুরুতে ড. ইউনূস বলেন, নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনের এ গৌরবময় অনুষ্ঠানে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যতের দিকনির্দেশনা ও আলোচনার এক বাতিঘর হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার জীবনের এক বিশেষ স্মৃতি ফিরে আসছে। ২০ বছর আগে, ২০০৪ সালে নিক্কেই আমাকে এশিয়া পুরস্কারে ভূষিত করেছিল। সেই মুহূর্তটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর থেকে, জাপানের সঙ্গে আমার একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।

 

 

 

প্রধান উপদেষ্টা বলেন, আমি বহুবার জাপান এসেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তরুণদের সঙ্গে মতবিনিময় করেছি এবং চিন্তাভাবনা ভাগ করে নিয়েছি। জাপানের মানুষ যেভাবে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ ধারণাকে আপন করে নিয়েছে, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।