NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে গাজা: জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে গাজা: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বলছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। খবর আল জাজিরার।

দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’ আছে এবং আজই তা ঘোষণা করা হতে পারে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন আহত হয়েছেন।

এদিকে ১০ সন্তানের মধ্যে ৯ জনই ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর পর এবার নিজেও দুনিয়ার মায়া ছেড়ে গেলেন এক চিকিৎসক।

 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকেই হারিয়েছিলেন হামদি আল-নাজ্জার নামের এক চিকিৎসক। তিনি নিজেও ওই হামলায় আহত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

 

 

এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যে কিছু তথাকথিত ‘আউটপোস্ট’ বা সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে।