NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিলেটে টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

সিলেটে টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের ৪ সদস্য নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখক্তিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈরি পরিস্থিতির কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে লাশ উদ্ধারে অভিযান শুরু হয়। পরে রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

নিহতদের মধ্যে রিয়াজ উদ্দিনের নাম জানা গেছে। বাকিরা হচ্ছেন রিয়াজের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। স্থানীয় লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১ জুন) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে তিনি এ  বলেন, ‘রাত দুইটার দিকে টিলা ধসের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন। কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিক ও পুলিশকে খবর দেই। কিন্তু বৈরি পরিবেশের জন্য সকাল ছয়টার আগে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

 

তিনি বলেন, ‘ঝড় ও ভারী বর্ষণে গোলাপগঞ্জের রাখালগঞ্জ এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। ফায়ার সার্ভিস গাছ কেটে আসার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকাদক্ষিণ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে আমার এলাকায় কেউ আসতে পারছে না। পরে সকাল ছয়টার কিছু পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

 

নিজেরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এলাকাবাসীকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছিলাম। কিন্তু যখন দ্বিতীয় দফায় টিলা ভেঙে মানুষগুলোকে মাটির নিচে নিয়ে যায় তখন আমি তাদের সরিয়ে নিয়ে এসেছি।’ 


 

তিনি বলেন, ‘প্রতিবেশী আরেকজনের বাড়ির উপরেও আরেকটা টিলা নামছে। আমি মানুষ, গবাদি পশু উদ্ধার করেছি। এরপর থেকে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় ছিলাম।’