NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত : বিডাপ্রধান


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত : বিডাপ্রধান

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রবিবার (১ জুন) রাজধানীতে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি বাংলাদেশের মাটিতে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধিদল।

এই দলে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা রয়েছেন। যারা চীনের ১৪৩টি কম্পানির প্রতিনিধিত্ব করছেন। যার মধ্যে অনেকগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও রয়েছে।’

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বেজা এবং বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অধিবেশনে যোগ দেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘সম্মেলনের টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ।’

তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন।

চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।’

 

তিনি আরো বলেন, ‘সম্মেলনে বি-টু-বি ও বি-টু-জি এর অধীনে ১০০টিরও বেশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন।’

বিডাপ্রধান বলেন, ‘বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি চীনা অ্যাগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।’