NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আইপিএল শিরোপা উদযাপন, পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর আশঙ্কা


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

আইপিএল শিরোপা উদযাপন, পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর আশঙ্কা

আইপিএলে ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিজয় ঘিরে উন্মাদনা রূপ নিয়েছে মর্মান্তিক ঘটনায়। বেঙ্গালুরুর স্টেডিয়ামের বাইরে উদযাপনের সময় পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার (৪ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আরসিবি দলের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। হঠাৎ করে ভিড়ের চাপে সৃষ্টি হয় হুড়োহুড়ি।

 

ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ আহত ও অচেতন ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষই ভিড়ের চাপে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান।

কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, জনতার ভিড় সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল।

 

তিনি আরও বলেন, আমি অতিরিক্ত ভিড়ের জন্য দুঃখিত। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করেছিলাম। এটি ছিল তরুণ ও উদ্দীপ্ত জনতা। তাদের ওপর লাঠিচার্জ করাও সম্ভব নয়।

 

 

 

এই মর্মান্তিক ঘটনায় উদ্‌যাপনের আনন্দ মুহূর্তেই বিষাদের ছায়া ফেলেছে বেঙ্গালুরু শহরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।