NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে হাজার হাজার মানুষের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে হাজার হাজার মানুষের বিক্ষোভ

গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে কঠোরভাবে সমালোচনা করা হয়।

 

এই পদযাত্রার আয়োজন করে বিরোধী দলগুলো। পদযাত্রা শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় ঐতিহাসিক সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে।

আয়োজকরা জানান, হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী ব্যানার নিয়ে রোমের রাস্তায় নেমে আসেন।

 

পদযাত্রার শুরুতে একটি বড় ব্যানারে লেখা ছিল গাজা: হত্যাকাণ্ড বন্ধ করো। সহযোগিতার ইতি টানো।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তিনটি দলের শীর্ষ নেতারা—মুভমেন্টো ৫ স্টেল্লে’র জিউসেপ্পে কন্তে, ডেমোক্র্যাটিক পার্টির এলি স্কলাইন, এবং আলেয়ানজা ভার্দি সিনিসত্রার আঞ্জেলো বোনেল্লি ও নিকোলা ফ্রাতোইয়ান্নি।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পিডি নেত্রী এলি স্কলাইন বলেন, এই সমাবেশ আমাদের স্পষ্ট বার্তা দেয় যে ফিলিস্তিনিদের গণহত্যা ও নেতানিয়াহুর সরকারের অপরাধের বিরুদ্ধে ইতালি চুপ করে থাকবে না। এটি এমন একটি ইতালি যা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় এবং এটিই আমাদের ইতালি।

 

এম৫এস নেতা জিউসেপ্পে কন্তে বলেন, এই সমাবেশ মানবতার পক্ষে। গত কুড়ি মাস ধরে চলছে একটি পরিকল্পিত নির্মূল অভিযান, কিন্তু ইতালির সরকার চোখ বুজে আছে এবং নির্লিপ্তভাবে ম্যানিপুলেট করে চলেছে।