NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সাবেক সংবাদ পাঠিকা সাফিনা আহমেদ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সাবেক সংবাদ পাঠিকা সাফিনা আহমেদ মারা গেছেন

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। 

সাফিনা আহমদে তরীর মা গণমাধ্যমকে জানান, হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে যান।

সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

তিনি চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি। 

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সমকালকে বলেন, মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।