NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ সদস্য


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৫, ১১:০৬ এএম

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে মধ্য আফ্রিকায় (মিনুস্কা) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ সদস্যের একটি কন্টিনজেন্ট। তারা বাংলাদেশ আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট-৫ (ব্যানামুহু-৫) কন্টিনজেন্টের প্রতিস্থাপন করবেন।

এ উপলক্ষে সোমবার (১৬ জুন) বাহিনীর সদরদপ্তরে মধ্য আফ্রিকাগামীদের (ব্যানামুহু-৬) উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, ব্যানামুহু-৬ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান। আগামী ১৯ জুন এ কন্টিনজেন্টের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশ বিমানবাহিনী সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তিসমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে।

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তার বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

 

 

অনুষ্ঠানে অন্যদের মধ্য বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার দুই বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।