NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরান-ইসরায়েল সংঘাত বাড়লে যে আগুন জ্বলবে তা কেউ নেভাতে পারবে না


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ২০ জুন, ২০২৫, ০৯:০৬ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত বাড়লে যে আগুন জ্বলবে তা কেউ নেভাতে পারবে না

ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সঙ্কটের দিকে এগোচ্ছে এবং এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ‘পরমাণু প্রশ্ন’। ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে, বলেন গুতেরেস।

 

তিনি আরও বলেন, আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি।

এর আগে, ইরান-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় দিনে ১৪ জুন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন গুতেরেস। এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, আর তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা- যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হোক।