NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ডি মারিয়ার জোড়া গোল, ঝড়-বজ্রপাতের পর তাণ্ডব বেনফিকার


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ডি মারিয়ার জোড়া গোল, ঝড়-বজ্রপাতের পর তাণ্ডব বেনফিকার

দ্বিতীয়ার্ধের শুরুতে ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকলো ম্যাচ। ঝড়ের তাণ্ডব যখন শেষ হলো, শুরু হলো বেনফিকার তাণ্ডব।

শুক্রবার ক্লাব বিশ্বকাপের ম্যাচে অকল্যান্ড সিটিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। টানা দ্বিতীয় হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডের।

 

বেনফিকার হয়ে জোড়া গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ানড্রো বারেইরো। ডি মারিয়া প্রথমার্ধের শেষে পেনাল্টি স্পট থেকে তার প্রথম গোলটি করেন। তার দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি আবারও পেনাল্টি স্পট থেকেই আসে, ম্যাচের শেষে অতিরিক্ত সময়ে।

গ্রুপ সি-এর ম্যাচের প্রথমার্ধে অকল্যান্ড সিটি পর্তুগিজ পাওয়ার হাউসের সঙ্গে লড়াই করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ভিন্ন এক বেনফিকাকে দেখা যায়। এক অর্ধেই ৫ গোল করে ক্লাবটি।

 

৫৩তম মিনিটে ভ্যাঞ্জেলিস পাভলিডিস ২-০ করেন। দশ মিনিট পর ৩-০ করে রেনাতো সানচেস।এরপর বারেইরো দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল (৭৬ এবং ৭৮ মিনিটে) করে লিড ৫-০ করেন।

 

 

 

অকল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে ২০২২ বিশ্বকাপজয়ী ডি মারিয়া। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বর্ষীয়ান এই উইঙ্গার।