NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

জাপানি ক্লাবকে বিদায় করে প্রথম হাসি লাওতারোর ইন্টার মিলানের


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১১:০৬ এএম

জাপানি ক্লাবকে বিদায় করে প্রথম হাসি লাওতারোর ইন্টার মিলানের

শেষ মুহূর্তের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান। স্টপেজ টাইমে ভ্যালেন্টিন কারবোনির জয়সূচক গোলে উরওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এতে জাপানি ক্লাব উরওয়ার গ্রুপ পর্ব অতিক্রমের সম্ভাবনা শেষ হয়ে গেছে। অন্যদিকে নকআউট পর্বে ওঠার সম্ভাবনার রেখা উজ্জ্বল হয়েছে লাওতারো মার্টিনেজদের ইন্টারের।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে হতাশাজনক ১-১ ড্র করেছিল ইন্টার।

 

গতকাল শনিবার রাতে বলের অধিকাংশ সময় দখলে রেখেছিল ইন্টার মিলান। কিন্তু শুরুতেই (১১ মিনিটে) গোল হজম করে ইতালিয়ান ক্লাবটি। উরওয়ার হয়ে গোল করেন রাওমা ওয়াতানাবে।

সমতায় ফিরতে ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। অবশেষে লাওতারো মার্টিনেজ গোল করে ইন্টারকে সমতায় ফেরান। নিকোলো বারেল্লার কর্নার থেকে চমৎকার বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

এরপর ৯২ মিনিটে কারবোনি ইন্টারের জয়সূচক গোল করেন। অ্যাসিস্ট করেন আরেক বদলি খেলোয়াড় ফ্রানচেস্কো এসপোসিতো।

 

 

 

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই তে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে গ্রুপের তলানিতে উরওয়া।