NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

৬ প্রতীক নিয়ে বিকেল ৩টায় ইসিতে যাচ্ছে এনসিপি


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১১:০৬ এএম

৬ প্রতীক নিয়ে বিকেল ৩টায় ইসিতে যাচ্ছে এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি দল।

 

এদিকে, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

দলটির সূত্র বলছে, অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’ কে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। যেটি চব্বিশের গণঅভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুটিত করবে।

 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি জানান, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

 

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেয় কমিশন।

 

 

 

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।