NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

 

তিনি বলেন, এই বিষয়ে আমি ন্যাটোতে আজ অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেছি। ন্যাটোর এই সম্মেলন হচ্ছে নেদারল্যান্ডসে।

এর আগ কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে তিনি কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল।

তিনি বলেন, সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল।

এর আগে তিনি ইরান ও ইসরায়েলের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ঘোষিত যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে।

 

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি জোরালোভাবে ‘মেনে চলা’ হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।