NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভেঙে গেলো ‘দুষ্টু কোকিল’ শিল্পী কনার সংসার


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ভেঙে গেলো ‘দুষ্টু কোকিল’ শিল্পী কনার সংসার

ভেঙে গেলো ‘দুষ্টু কোকিল’ শিল্পী কনার সংসার। দীর্ঘ ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন করেছেন এই শিল্পী।

২০১৯ সালে চুপিসারে বিয়ে করেছিলেন কনারা। দাম্পত্যের ৭ বছর হওয়ার আগেই চুপিসারে ভেঙে গেলো ভালোবেসে বাঁধা সংসার। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন কনা। সেখানে তিনি লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমি এবং গহিন দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের পর আমাদের পথ আলাদা করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি একান্তভাবেই আমাদের পারস্পরিক বোঝাপড়ার ফল।’

 

তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি এটাই প্রত্যাশা।’

দাম্পত্যের জটিলতা পেরিয়ে গানে মনোযোগী হতে চান দাবি করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যেটি আমাকে এই পর্যন্ত এনেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ।’

 

দিলশাদ নাহার কনা ও গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালের ২১ এপ্রিল। অনেকটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও কাছের কিছু মানুষ।

 

 

 

সংসার জীবনের ইতি টানলেও কনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তার ভক্তরা।